বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস-২০২৫ বর্ষসেরা চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) হিসেবে পুরস্কার পেলেন ওয়ালটন মাইক্রো-টেক করপোরেশনের সিইও নিশাত তাসনিম শুচি।
বাংলাদেশ ব্র্যান্ড ফোরোমের উদ্যোগে গত ২২ নভেম্বর সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আয়োজিত একটি অনুষ্ঠানের মাধ্যমে নিশাত তাসনিম শুচির হাতে সেরা সিইও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
এ সময় মাইক্রো-টেকের সিইও নিশাত তাসনিম শুচি বলেন, দেশের ব্যবসায়িক খাতের অন্যতম মর্যাদাপূর্ণ বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডসের ‘সিইও অব দ্য ইয়ার’ সম্মাননা অর্জন নিঃসন্দেহে অন্যতম সেরা এক প্রাপ্তি। এ জন্য আমি অত্যন্ত সম্মানিত। এই কৃতিত্ব ওয়ালটন পরিবারের প্রতিটি সদস্যের। তাদের অক্লান্ত শ্রম, মেধা ও নিষ্ঠাতেই ওয়ালটন একের পর এক সাফল্যের মুকুটে সুজ্জিত হচ্ছে।
এছাড়া চতুর্থ আসরে ওয়ালটনের হেড অব ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক মো. ফিরোজ আলমকে ‘সেলস ডিরেক্টর অব দ্য ইয়ার’ হিসেবে পুরস্কার দেওয়া হয়।
