২৭ নভেম্বর ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি

আপডেট : ২৪ নভেম্বর ২০২৫, ০৬:১৪ পিএম

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ আগামী ২৭ নভেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতিকে নিয়ে পূর্ণাঙ্গ আদালত (ফুল কোর্ট) সভা আহ্বান করেছেন।

হাইকোর্ট বিভাগের উপ-রেজিস্ট্রার (প্রশাসন ও বিচারিক) মো. আতীকুস সামাদ স্বাক্ষরিত আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আগামী ২৭ নভেম্বর সভাটি বিকেল ৩টায় সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে অনুষ্ঠিত হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত