এনসিসি ব্যাংকের প্রিমিয়াম কার্ড পোর্টফোলিও উদ্বোধন

আপডেট : ২৪ নভেম্বর ২০২৫, ০৭:২৬ পিএম

এনসিসি ব্যাংক ও মাস্টার কার্ড একটি কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে এক্সক্লুসিভ প্রিমিয়াম কার্ড পোর্টফোলিও উদ্বোধন করেছে। যা গ্রাহকদের উন্নত আর্থিক সুবিধা এবং বিশ্বমানের কার্ডের সেবা প্রদান করবে। 

উভয় প্রতিষ্ঠানের যৌথ সহযোগিতায় উদ্বোধন কৃত কার্ডটি বাংলাদেশের ডিজিটাল পেমেন্ট সিস্টেমের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই পোর্টফোলিওতে তিনটি প্রিমিয়াম কার্ড অন্তর্ভুক্ত রয়েছে, মাল্টি কারেন্সি বিজনেস ডেবিট কার্ড, মাল্টি কারেন্সি প্লাটিনাম ডেবিট কার্ড এবং টাইটানিয়াম ক্রেডিট কার্ড। 

গ্রাহকদের পরিবর্তিত চাহিদা বিবেচনায় তৈরিকৃত এই কার্ডগুলোতে রয়েছে কনট্যাক্টলেস পেমেন্ট প্রযুক্তি, ডুয়াল কারেন্সি সুবিধা এবং উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য, যা দেশি ও আন্তর্জাতিক লেনদেনে একটি সহজ ও নিরাপদ পেমেন্ট সুবিধা নিশ্চিত করবে। 

কার্ডহোল্ডাগণ  লাইফ স্টাইল, ভ্রমণ ও ডাইনিংসহ নানা এক্সক্লুসিভ সুবিধা উপভোগ করতে পারবেন, পাশাপাশি বাংলাদেশে মাস্টারকার্ডের ৯ হাজার ৫শর বেশি পার্টনার মার্চেন্ট আউট লেটে সারাবছর আকর্ষণীয় অফার ও মূল্যছাড় এবং বিশ্বব্যাপী এটিএম ব্যবহারের সুবিধা পাবেন।

গত ২৩ নভেম্বর রাতে রাজধানীর এক হোটে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট এর ডেপুটি গভর্নর মো. জাকির হোসেন চৌধুরী, এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন, মাস্টার কার্ড দক্ষিণ এশিয়ার প্রেসিডেন্ট গৌতম আগরওয়াল, এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. খোরশেদ আলম, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মো. জাকির আনাম, মোহাম্মদ মিজানুর রহমান ও মো. হাবিবুর রহমান, মাস্টার কার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, ডিরেক্টর জাকিয়া সুলতানা, লিড মার্চেন্ট অ্যান্ড কমার্স জুবায়ের হোসেন, আইটি কনসালট্যান্টস পিএলসি এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ওসমান হায়দারসহ বাংলাদেশ ব্যাংক, এনসিসি ব্যাংক, মাস্টার কার্ড এবং আইটি কনসালট্যান্টস পিএলসির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. জাকির হোসেন চৌধুরী এনসিসি ব্যাংক ও মাস্টারকার্ডের এই অসাধারণ উদ্যোগের জন্য উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অভিনন্দন জানান। 

তিনি বলেন, ব্যাংকের এই ধরনের উদ্ভাবনী ও কৌশলগত পরিকল্পনা দেশের ডিজিটাল আর্থিক সেবাকে আরও এগিয়ে নিয়ে যাবে এবং উদ্বোধন কৃত প্রিমিয়াম কার্ডটি গ্রাহকদের প্রত্যাশা পূরণে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। 

এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন বলেন, ‘মাস্টারকার্ডের মতো আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশে তাদের সর্বশেষ ইস্যুয়িং পার্টনার হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এই উদ্বোধন এনসিসি ব্যাংকের ডিজিটাল রূপান্তর যাত্রার একটি উল্লেখযোগ্য পদক্ষেপ যা উদ্ভাবনই, গ্রাহক বান্ধব সমাধান এবং নিরাপদ ও সমৃদ্ধ ব্যাংকিং অভিজ্ঞতা প্রদানে আমাদের প্রতিশ্রুতিরই প্রতিফলিত। আমরা এই অংশীদারিত্ব আরও সম্প্রসারণের মাধ্যমে গ্রাহকদের বর্ধিত চাহিদা পূরণ করে একটি ক্যাশলেস সোসাইটির স্বপ্ন বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখতে চাই।’

মাস্টার কার্ড দক্ষিণ এশিয়ার প্রেসিডেন্ট গৌতম আগরওয়াল বলেন, ‘বাংলাদেশের দ্রুত বিকাশমান ডিজিটাল পেমেন্ট সিস্টেমে মাস্টারকার্ডের অবস্থান আরও শক্তিশালী করার ক্ষেত্রে এই সহযোগিতা আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রযুক্তিগত অগ্রগতি ও আর্থিক অন্তর্ভুক্তির উপর ভিত্তি করে বাংলাদেশ একটি ক্যাশলেস ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে।’

এনসিসি ব্যাংকের নতুন কার্ডসমূহ গ্রাহক ও ব্যবসায়ীদের জন্য দেশে ও বিদেশে নির্বিঘ্ন লেনদেনের ক্ষেত্রে অসাধারণ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত