রাজনৈতিক নেতার বিতর্কিত মন্তব্য: পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নিন্দা

আপডেট : ২৪ নভেম্বর ২০২৫, ১১:১৪ পিএম

একটি রাজনৈতিক দলের সাবেক সংসদ সদস্যের পুলিশের ওপর বিতর্কিত মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন (বিপিএসএ) তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করেছে।

গত ২২ নভেম্বর একটি রাজনৈতিক দলের সমাবেশে ওই সাবেক সংসদ সদস্য বলেন, যার যার নির্বাচনি এলাকায় প্রশাসনকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। 

আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেফতার করবে, আমাদের কথায় মামলা করবে।

পুলিশকে আপনার পিছনে পিছনে হাটতে হবে, থানার ওসি আপনার প্রোগ্রাম সকালে জেনে নিয়ে আপনাকে প্রটোকল দিবে।

বিপিএসএ এর বক্তব্যে উল্লেখ করেছে, এটি একটি গণতান্ত্রিক রাষ্ট্রের পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার প্রচেষ্টা হিসেবে অত্যন্ত উদ্বেগজনক। 

সংস্থাটি জানিয়েছে, বাংলাদেশ পুলিশ সংবিধান ও বিধিবদ্ধ আইনের অধীনে কাজ করে। অতীতের কিছু উচ্চাকাঙ্খী সদস্য পুলিশের রাজনৈতিক ব্যবহার জনগণের সঙ্গে দূরত্ব সৃষ্টি করলেও, ৫ আগস্টের ছাত্রজনতার অভ্যুত্থানের পর পুলিশ সম্পূর্ণ নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করছে।

বিপিএসএ আরও জানিয়েছে, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশ সকল রাজনৈতিক দলের প্রতি নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করবে। কোন দল বা মতের পক্ষে বা বিপক্ষে দায়িত্ব গ্রহণের সুযোগ নেই।

সংস্থাটি এই ধরনের উচ্চাকাঙ্খা ভিত্তিক মন্তব্যকে পুলিশের জন্য হেয় প্রতিপন্নকারী ও অসম্মানজনক হিসেবে বিবেচনা করে এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। তারা সরকারের প্রতি আহ্বান জানিয়েছে, এমন ধরনের বক্তব্যের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত