অস্ট্রেলিয়ান স্বামী পিটার হগের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগে আদালতে মামলা দায়ের করলেন বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি। তার অভিযোগ ‘স্বামী হাতে লাগাতার মারধরের শিকার তিনি।’ পাশাপাশি ২৫ নভেম্বর (মঙ্গলবার) সোশ্যাল মিডিয়ায় বিবাহ বিচ্ছেদের ঘোষণাও দেন অভিনেত্রী। সেলিনা অভিযোগ করে বলেন, পিটার অত্যন্ত নিষ্ঠুর। সবসময়ে তাকে নিয়ন্ত্রণ করেন। এমনকি স্বামীর হাতে গার্হস্থ্য হিংসার শিকারও হতে হচ্ছে তাকে। শুধু তাই নয়, অভিযোগনামায় সেলিনার দাবি, ‘ তাদের তিন সন্তান বর্তমানে অস্ট্রেলিয়ায় রয়েছে বাবার কাছে। সন্তানদের সঙ্গে সমস্তরকম যোগাযোগ ছিন্ন করতে বাধ্য করেছেন পিটার।’
মৌখিকভাবে যাতে সন্তানদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, সেই আবেদনও জানিয়েছেন অভিনেত্রী। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সেলিনা জেটলির আবেদনের ভিত্তিতে ইতিমধ্যেই মুম্বাই আদালতের তরফে পিটার হগকে আইনি নোটিশ পাঠানো হয়োছে। সংশ্লিষ্ট মামলার আগামী শুনানি ১২ ডিসেম্বর। সেলিনা এও অভিযোগ করেছেন, পিটার হগ পুরোপুরি তার ক্যারিয়ার এবং অর্থনৈতিক স্বাধীনতাকে ‘পঙ্গু’ করে দিয়েছেন। স্বামীকে ‘নার্সিসিস্টিক’ আখ্যা অভিনেত্রী জানিয়েছেন, স্ত্রী এবং তিন সন্তানের প্রতি পিটার একেবারেই সহানুভূতিশীল নয়।
প্রসঙ্গত ২০১১ সালে অস্ট্রেলিয়ায় পিটার হগকে বিয়ে করেন সেলিনা জেটলি। ২০১২ সালের মার্চ মাসে যমজ পুত্র সন্তানের জন্ম দেন সেলিনা। পরবর্তীতে ২০১৭ সালেও আরও দুটি যমজ পুত্রসন্তান হয় তার। যদিও বিরল হৃদরোগের জন্য তাদের মধ্যে একজনের মৃত্যু হয়। সেই শোক যে আজও কুড়ে কুড়ে খায় অভিনেত্রীকে, সেকথা একাধিকবার জানিয়েছেন তিনি।
৪৭ তম বিসিএস লিখিত পরীক্ষার্থীদের নতুন কর্মসূচি ঘোষণা
চাঁদা না পেয়ে কারখানায় গুলি-ককটেল বিস্ফোরণ, নারীসহ আটক ৫