পিজি হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

আপডেট : ২৬ নভেম্বর ২০২৫, ১১:৫৯ এএম

রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (পিজি হাসপাতাল) আগুন লেগেছে। বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১টা ১৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের চেষ্টায় ১১টা ৩২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এ তথ্য নিশ্চিত করেছেন। তবে কোন হতাহত বা আটকে পরা ভিকটিমের খবর পাওয়া যায়নি।

তিনি বলেন, পিজি হাসপাতালে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট পাঠানো হয়েছে। হাসপাতালের এ ব্লকের তৃতীয় তলায় আগুন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত