ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্য

ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ

আপডেট : ২৬ নভেম্বর ২০২৫, ০১:৩৫ পিএম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিরূপ মন্তব্যের অভিযোগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা (বর্তমানে পদ স্থগিত) অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে ব্যবস্থা নিতে ট্রাইব্যুনালে আবেদন জমা দিয়েছেন ট্রাইব্যুনালের প্রসিকিউশন।

আজ বুধবার (২৬ নভেম্বর) প্রসিকিউটর মোহাম্মদ মিজানুল ইসলাম এবং প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম এ আবেদন করেন। 

ট্রাইব্যুনালের বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী এই বিষয়ে শুনানি ও আদেশের জন্য আগামী রবিবার দিন ধার্য করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত