বাংলাদেশ পুলিশের ৩৩ অতিরিক্ত ডিআইজিকে ডিআইজি (উপপুলিশ মহাপরিদর্শক) পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ-সংক্রান্ত আলাদা দুটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সই করেছেন উপসচিব মো. মাহবুবুর রহমান।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। নতুন পদে যোগদানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র জমা দিতে বলা হয়েছে।
পদোন্নতি পাওয়া ডিআইজিদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।
