ফরিদপুরে নিজ কন্যাকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

আপডেট : ২৬ নভেম্বর ২০২৫, ০৫:১৮ পিএম

‎ফরিদপুরের সদরপুর উপজেলার তৃতীয় শ্রেণিতে পড়ুয়া একটি শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে শামীম বেপারীকে (৩৩) গ্রেপ্তার করেছে র‌্যাব-১০, ফরিদপুর ক্যাম্পের সদস্যরা। শামীম বেপারী ওই মেয়েটির বাবা বলে জানিয়েছেন র‌্যাব। 

বুধবার (২৬ নভেম্বর) দুপুরে র‌্যাব-১০, ফরিদপুর ক্যাম্পের দেওয়া এক প্রেসবিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবার রাত ৮টার দিকে ঢাকার নবাবগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে শামীম বেপারীকে গ্রেপ্তার করা হয়। 

‎গ্রেপ্তার হওয়া শামীম ফরিদপুরের সদরপুর উপজেলার চর চাঁদপুর কোলপাড় এলাকার শাহজাহান বেপারীর ছেলে।  

‎র‌্যাব-১০, ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার তারিকুল ইসলাম সংবাদ বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের জানান, শামীম বেপারী তার নিজ শিশু মেয়েকে ধর্ষণ করে বলে অভিযোগ উঠে। এ ঘটনার পর ওই মেয়ের মামা সদরপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এরপর পরিবারের পক্ষ থেকে ‍র‌্যাবের কাছে অভিযোগ দেওয়া হয়। অভিযোগ পেয়ে র‍্যাব সদস্যরা ঢাকার নবাবগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে শামীম বেপারীকে গ্রেপ্তার করা হয়।' বর্তমানে 'গ্রেপ্তারকৃত আসামি শামীমকে সদরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।’

‎উল্লেখ্য, গত ৭ নভেম্বর ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের একটি গ্রামের বাগানে ওষুধি গাছ আনার কথা বলে নিয়ে যায় তার বাবা। এরপর সেখানে নিজ মেয়েকে ধর্ষণ করে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত