রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা করে ফুলের তোড়া এবং একটি চিঠি পাঠিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
আজ বুধবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ফুলগুলো গ্রহণ করেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।
