ইসির ওয়েবসাইটে নির্বাচন কমিশনের (ইসি) বরাদ্দকৃত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতীক ‘শাপলা কলি’র স্কেচ যুক্ত করা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সংস্থাটির ওয়েবসাইটে দলের নামের পাশে প্রতীকটি জুড়ে দেয়। আর প্রতীকটিই থাকবে ত্রয়োদশ আগামীতে অনুষ্ঠেয় নির্বাচনের ব্যালট পেপারে।
শাপলা কলি প্রতীকটিতে রাখা হয়েছে- নিচে প্রায় বৃত্তাকার শাপলা পাতা, সেখান থেকে একটি ডাটা ওঠে এসেছে ওপরের দিকে, আর ডাটার ওপরে রয়েছে মোড়ানো কলি। গত ১৭ নভেম্বর ৫৮ নম্বর দল হিসেবে এনসিপিকে নিবন্ধন দেয় ইসি।
