গাড়ির ধাক্কায় পথচারী নিহত

আপডেট : ২৭ নভেম্বর ২০২৫, ০৩:০১ পিএম

মাধবপুরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় সমুজ মিয়া নামে এক পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার দক্ষিণ বেজুড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সমুজ আলী আন্দিউড়া ইউনিয়নের মীরনগর গ্রামের কালু মিয়ার ছেলে। 

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার দক্ষিণ বেজুড়া এলাকায় দুপুরের দিকে সমুজ আলীকে একটি অজ্ঞাতনামা গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে আমরা সেখানে গিয়ে লাশ উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন এ ব্যাপারে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত