পঞ্চগড় সীমান্ত থেকে ভারতীয় গরু জব্দ

আপডেট : ২৭ নভেম্বর ২০২৫, ০৫:৪১ পিএম

পঞ্চগড় সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৪টি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ভোর রাতে জেলার বোদা উপজেলার কালিয়াগঞ্জ কাজলদিঘী ইউনিয়নের সীমান্তবর্তী লাহেরীপাড়া থেকে গরুগুলো জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। 

গরুগুলোর বাজারমূল্য প্রায় সাড়ে চার লাখ টাকা। বিজিবির নীলফামারী ৫৬ ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী ৫৬ বিজিবির অধীনস্থ ধামের ঘাট বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ৭৭০/১-এস হতে বাংলাদেশের অভ্যন্তরে লাহেরীপাড়ায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থান ৪টি ভারতীয় গরু জব্দ করে।

বিজ্ঞপ্তিতে আরও জানান হয়েছে, বিজিবির সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী দায়িত্বপূর্ণ সীমান্তে চোরাচালান প্রতিরোধকালে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। চোরাচালানের বিরুদ্ধে বিজিবির এই জিরো টলারেন্স নীতি ভবিষ্যতেও অব্যাহত থাকবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত