মুরাদনগরে উপজেলা পাবলিক লাইব্রেরি উদ্বোধন

আপডেট : ২৭ নভেম্বর ২০২৫, ০৫:৫৯ পিএম

তথ্য-প্রযুক্তির এই যুগে বই পড়ার অভ্যাস ধরে রাখতে এবং নতুন প্রজন্মকে মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে কুমিল্লার মুরাদনগরে নবনির্মিত ভবনের উপজেলা পাবলিক লাইব্রেরি উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে পাবলিক লাইব্রেরির নবনির্মিত ভবন আনুষ্ঠানিকভাবে ভার্চুয়ালি উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সবময় মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া। 

পরে ভবনের ফলক উন্মোচন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবদুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খান, উপজেলা প্রকৌশলী ফয়সাল বারী পূর্ণ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সানজিদা হয়দার দুপুর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাকসহ উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন পেশাজীবী। লাইব্রেরিটি সবার জন্য উন্মুক্ত থাকবে বলে জানানো হয়েছে।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সহযোগিতায় নির্মিত এই লাইব্রেরি উদ্বোধনের সময় অতিথিরা বলেন, বই মানুষের জ্ঞান ও মনন বিকাশে অপরিহার্য ভূমিকা পালন করে এবং পাঠাগার একটি জাতির মেরুদণ্ড গঠনের অন্যতম ভিত্তি।

নতুন ভবনের মাধ্যমে মুরাদনগরের শিক্ষার্থী ও পাঠপ্রিয় মানুষের জন্য জ্ঞানচর্চার আরও বিস্তৃত সুযোগ তৈরি হলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত