মির্জা ফখরুল

গোটা জাতি নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রে ফেরার অপেক্ষায়

আপডেট : ২৮ নভেম্বর ২০২৫, ০১:৫১ পিএম

গোটা জাতি আগামী ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রে ফিরে যাওয়ার অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শুক্রবার (২৮ নভেম্বর) প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দ্বি-বার্ষিক কাউন্সিলে তিনি একথা বলেন।

মির্জা ফখরুল বলেন, গোটা জাতি নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রে ফিরে যাওয়ার অপেক্ষা করছে। মব ভায়োলেন্সের মতো ঘটনার কারণে গণতান্ত্রিক যাত্রা বাধাগ্রস্ত হচ্ছে।

এ সময় সংবাদকর্মীদের কোনও দলের লেজুড়বৃত্তি না করে, অধিকার প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, লক্ষ্যে স্থির থাকতে পারছেন না সাংবাদিকরা। অনৈতিকতা ও স্বার্থরক্ষার কাজে ব্যবহার হচ্ছেন তারা। মালিকদের পুঁজি রক্ষা, দুর্নীতি, লুটপাটের পাহারাদার হিসেবে অনেক গণমাধ্যম প্রতিষ্ঠান কাজ করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত