হিলি সীমান্তে ২০০০ নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার 

আপডেট : ২৯ নভেম্বর ২০২৫, ০৪:১৮ পিএম

দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে ভারত থেকে দেশে প্রবেশের সময় প্রায় ২ হাজার নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি। তবে জড়িত কাউকে আটক করতে পারেনি তারা।

ভোররাতে হিলি সীমান্তের ২৮৭ নং মেইন পিলারের ২৫ নং সাবপিলার সংলগ্ন সাওতালপাড়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ইনজেকশনগুলো উদ্ধার করে বিজিবি। শনিবার দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, ভারত থেকে মাদকের একটি চালান দেশে প্রবেশ করছে এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল সীমান্তের ২শ গজ বাংলাদেশ অভ্যন্তরে সাঁওতালপাড়া এলাকায় ওত পেতে থাকে। এ সময় ভারত থেকে চোরাকারবারী দল দেশে প্রবেশ করলে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া দেয়।

বিজিবির ধাওয়া খেয়ে একটি বস্তা ফেলে পালিয়ে যায়। বস্তা থেকে ১ হাজার ৯৮০ পিস নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়। এসব নেশাজাতীয় ইনজেকশনের সিজার মূল্য ২ লাখ ৯৭ হাজার টাকা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত