মাধবপুরে প্রতিপক্ষের হামলায় আহত স্কুলছাত্রের মৃত্যু

আপডেট : ২৯ নভেম্বর ২০২৫, ০৯:১৯ পিএম

হবিগঞ্জের মাধবপুরে  প্রতিপক্ষের হামলায় আফরোজ মিয়া নামে অষ্টম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) বিকেলে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে তিনি মারা যান। নিহত আফরোজ মিয়া ওই গ্রামের মুক্তার মিয়ার ছেলে। 

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার আদাঐর ইউনিয়নের আদাঐর গ্রামে দুপক্ষের সংঘর্ষের সময় প্রতিপক্ষের হাতে মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র  আফরোজ মিয়া গুরুতর আহত হন । প্রথমে তাকে মাধবপুর  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য  ঢাকায় প্রেরণ করেন। ঢাকার পপুলার হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ তার মৃত্যু হয়।

ওই গ্রামের দুলাল মিয়া ও আশিক মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। পুকুর থেকে মাটি সরানোর ঘটনা কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে দু পক্ষের মধ্যে সংঘর্ষণ ঘটনা ঘটে। এতে ৫ জন  আহত হয়। মাধবপুর থানার ইন্সপেক্টর তদন্ত মো. কবির হোসেন সত্যতা নিশ্চিত করেছেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত