বঙ্গোপসাগরে নৌবাহিনীর মহড়ায় যোগ দিয়েছেন ৪ উপদেষ্টা

আপডেট : ৩০ নভেম্বর ২০২৫, ১১:২৯ এএম

সমুদ্র সীমায় দেশের সার্বভৌমত্ব রক্ষা ও যুদ্ধক্ষেত্রে সামরিক সক্ষমতা প্রদর্শনে বঙ্গোপসাগরে বাংলাদেশ নৌবাহিনীর বার্ষিক সমুদ্র মহড়া অনুষ্ঠিত হচ্ছে। 

আজ রবিবার (৩০ নভেম্বর) পাঁচ দিনের এ সামরিক মহড়ার শেষ দিন।

আজ সকাল থেকে চট্টগ্রামে নৌবাহিনীর বিভিন্ন ফ্রিগেট, করভেট, ওপিভি, মাইন সুইপার, পেট্রোল ক্রাফট, মিসাইল বোটসহ বিভিন্ন যুদ্ধ জাহাজ মহড়ায় অংশ নিচ্ছে। এছাড়া নৌ বাহিনীর মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফ্ট, হেলিকপ্টার এবং বিশেষায়িত ফোর্স সোয়াডস্ এই মহড়ায় অংশ নিচ্ছে।

এদিকে, মহড়ায় যোগ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান ও পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা আহসান। নৌ বাহিনীর প্রধান এডমিরাল এম নাজমুল হাসান উপদেষ্টাদের সঙ্গে নিয়ে বানৌজা খালিদ বিন ওয়ালিদ থেকে মহড়ায় বিভিন্ন নৌ রণকৌশল প্রত্যক্ষ করছেন।

সমাপনী দিনের মহড়ায় জাহাজ থেকে ক্ষেপনাস্ত্র উৎক্ষেপণ, শোল্ডার লাঞ্চড সারফেস টু এয়ার মিসাইল ফায়ারিং, এ্যান্টি এয়ার র‌্যাপিড ওপেন ফায়ার, রকেট ডেপথ্ চার্জ ফায়ার, ইউএবি অপারেশন, নৌকমান্ডোদের সার্চ এন্ড সিজার ও নৌ যুদ্ধের বিভিন্ন কলাকৌশল প্রদর্শন করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত