নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি

আপডেট : ৩০ নভেম্বর ২০২৫, ০২:০৩ পিএম

জাতীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী নবম পে স্কেল কার্যকরের দাবিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষা ভবনের কর্মকর্তা-কর্মচারীরা।

রোববার (৩০ নভেম্বর) সকাল থেকেই তারা এ কর্মসূচিতে অংশ নেন।

আন্দোলনকারীদের অভিযোগ, বহুদিন ধরে নতুন পে স্কেল বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হলেও প্রশাসনিক জটিলতা ও সিদ্ধান্তহীনতার কারণে তা কার্যকর হয়নি। ২০১৫ সালেও এ ধরনের ঘোষণা আসলেও বাস্তবায়ন হয়নি বলে তারা মনে করিয়ে দেন।

দাবি পূরণ না হলে কলম বিরতির মতো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন সংশ্লিষ্টরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত