খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঢাকাস্থ রাশিয়ান রাষ্ট্রদূত

আপডেট : ৩০ নভেম্বর ২০২৫, ০২:৩৩ পিএম

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন ঢাকাস্থ রাশিয়ান রাষ্ট্রদূত।

রবিবার (৩০ নভেম্বর) বিএনপির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, রাশিয়ান দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা ঢাকাস্থ রাশিয়ান রাষ্ট্রদূতের পক্ষে ফুলের তোড়া ও শুভেচ্ছাপত্র নিয়ে গুলশানে চেয়ারপারসন কার্যালয়ে যান।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চেয়ারপারসনের পক্ষে তা গ্রহণ করেন তার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত