পূর্বাচলে প্লট দুর্নীতি

হাসিনা রেহানা টিউলিপের রায় আজ

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫, ০৮:১৪ এএম

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বোন শেখ রেহানা, তার মেয়ে যুক্তরাজ্যের এমপি টিউলিপ সিদ্দিকসহ ১৭ জনের মামলার রায় আজ। ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলম এ রায় ঘোষণা করবেন।

গত মঙ্গলবার রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্কের শুনানি নিয়ে রায়ের জন্য এ দিন (১ ডিসেম্বর) ধার্য করেছিল আদালত। তিন মামলায় রাজউকের সদস্য মো. খুরশীদ আলম গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। বাকি আসামিরা মামলার শুরু থেকেই পলাতক। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। পলাতক থাকায় তাদের ক্ষেত্রে যুক্তিতর্ক উপস্থাপনের সুযোগ পাননি। এ মামলায় আসামিদের বিরুদ্ধে ৩২ জনের সাক্ষ্য গ্রহণ করে আদালত।

এর আগে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননায় ৬ মাসের কারাদ-, জুলাই- আগস্টে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদ- এবং গত ২৭ নভেম্বর পূর্বাচলে প্লট নিয়ে দুর্নীতির তিনটি মামলায় ৭ বছর করে ২১ বছর কারাদ-াদেশ হয়। প্লট নিয়ে দুর্নীতির মামলায় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে ৫ বছর করে কারাদ- দেয় ঢাকার একটি বিশেষ আদালত। শেখ হাসিনার ছেলে-মেয়ের বিরুদ্ধে ওই দিন (২৭ নভেম্বর) প্রথম কোনো মামলার রায় হয়। আর শেখ রেহানা ও তার মেয়ের বিরুদ্ধে এই প্রথম কোনো ফৌজদারি মামলার রায় হতে যাচ্ছে। প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে গত জানুয়ারিতে পৃথক ৬টি মামলা করে দুদক।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত