পূর্বাচলে রেহানার বরাদ্দকৃত প্লট বরাদ্দ বাতিলের নির্দেশ

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫, ০২:০১ পিএম

ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালত পূর্বাচল আবাসন প্রকল্পে শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ রেহানার নামে বরাদ্দকৃত একটি প্লট বাতিলের নির্দেশ দিয়েছেন। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-কে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে করা মোট ছয়টি মামলার মধ্যে এটিই তৃতীয় রায়। বিচারক রবিউল আলম শেখ রেহানাকে সাত বছরের কারাদণ্ড দেন। তার বোন শেখ হাসিনা ও মেয়ে টিউলিপকে যথাক্রমে পাঁচ ও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়।

এ মামলার অন্য ১৪ আসামিকেও পাঁচ বছর করে কারাদণ্ড ও এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের নির্দেশ রয়েছে। আসামীদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী, আমলা ও রাজউকের কর্মকর্তারা।

রায় ঘোষণার আগে বিচারক রবিউল আলম বলেন, দুর্নীতি সমাজকে গ্রাস করেছে এবং এটির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তিনি বাংলায় রায় দেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত