রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর নতুনচর মাঠে পেঁয়াজ চাষিদের মাঝে প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বাংলাদেশ কৃষি ব্যাংকের বালিয়াকান্দি শাখা, সোনারপুর বাজার শাখা ও মৃগী বাজার শাখার উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়। অনুষ্ঠানে মোট ৫০ জন পেঁয়াজ চাষির মধ্যে স্বল্পসুদের কৃষিঋণ বিতরণ করা হয়।
কর্মসূচিতে কৃষি ব্যাংক বালিয়াকান্দি শাখার ব্যবস্থাপক আতিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক ফরিদপুর বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ মঈনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুরের বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা মোহাম্মদ আজিজুর রহমান ফকির এবং রাজবাড়ীর মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মোজহারুল ইসলাম। এসময় আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন মৃগী শাখার ব্যবস্থাপক নিউটন কুমার বিশ্বাস, সোনারপুর শাখার ব্যবস্থাপক রাশিদুল শেখ এবং বালিয়াকান্দি শাখার কর্মকর্তা মহিবুল হাসান প্রমুখ।
ঋণ গ্রহণকারীরা জানান, স্বল্প সুদে এ ঋণ তাদের পেঁয়াজ চাষে নতুন করে আশার সঞ্চার করেছে। তারা বলেন, কৃষি ব্যাংক সবসময় কৃষকের পাশে থেকে সহায়তা করায় তারা উপকৃত হচ্ছেন।
বেনাপোল সীমান্তে বিদেশি মদসহ চোরাইপণ্য জব্দ