কার্টুন দেখানোর প্রলোভনে শিশুকে ধর্ষণ, গ্রেপ্তার ১

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৪ পিএম

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের পোয়াইল গ্রামে শনিবার (২৯ নভেম্বর) বিকালে ৪ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। ধর্ষণের ঘটনায় ওই শিশুর পিতা বাদী হয়ে রবিবার রাতে বোয়ালমারী থানায় প্রসেনজিত বিশ্বাসকে (২২) একমাত্র আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা নং ৩১।

ওই শিশুটি বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি রয়েছে। পুলিশ রবিবার বিকালে আসামি প্রসেনজিত বিশ্বাসকে বোয়ালমারী চৌরাস্তা থেকে গ্রেপ্তার করে।

থানা সূত্রে জানা যায়, শনিবার বিকালের দিকে প্রতিবেশী প্রসেনজিত বিশ্বাস ওই শিশু বাচ্চাটিকে মোবাইল ফোনে কার্টুন দেখানোর লোভ দেখিয়ে প্রতিবেশী অলোক দাসের পুরাতন ঘরে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি বাড়িতে এসে তার পরিবারকে বিষয়টি জানায়। এ সময় শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, শিশু ধর্ষণের ঘটনায় রবিবার দিবাগত রাতে মামলা হয়েছে। আসামি প্রসেনজিত বিশ্বাসকে গ্রেপ্তার করে সোমবার দুপুরে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত