জাতীয় হৃদরোগ ইনস্টিটিউিট ও হাসপাতালে ১০ শয্যা বিশিষ্ট ওয়ান স্টপ ইমার্জেন্সি

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫, ০৭:১৮ পিএম

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউিট ও হাসপাতালে ১০ শয্যা বিশিষ্ট ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টার (OSEC), নবসংস্কারকৃত ৩৯ শয্যা বিশিষ্ট কার্ডিয়াক কেয়ার সেন্টার (CCU), উদ্বোধন চায়না-বাংলাদেশ যৌথ কার্ডিওভাসকুলার ক্লিনিক ও ভ্রাম্যমান ক্লিনিক্যাল ভেহিকল বা মেডিকেল যান হস্তান্তরের সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর অনুষ্ঠানের স্মারক উন্মোচন করা হয়।

হাসপাতালেরর পরিচালক অধ্যাপক ডা. আবদুল ওয়াদুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম, চীনা দূতাবাসের মহামান্য রাষ্ট্রদূত ইয়েও ওয়েন, বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির আহওবায়ক ডা. মো. শফিউদ্দিন, কার্ডিয়াক সোসাইটির সেক্রেটারি আ.ফ.ম. খবির উদ্দিন স্বাস্থ্য সেবার মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর, স্বাস্থ্য শিক্ষার মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, ইউনান প্রদেশের ডেপুটি ডাইরেক্টর জেনারেল ফরেন এফেয়ার্স মাও জুএক্সিন, ফুয়াই ইউনান হাসপাতালের ডেপুটি ডাইরেক্টর মিসেস শি জিনান, স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি (এ্যাডমিন) ডা. খায়ের আহমেদ চৌধুরী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম বলেন নতুন কোসেক উদ্বোধনের মাধ্যমে আশাকরা যায় হৃদরোগে আক্রান্ত রোগীদের ব্যবস্থাপনায় এ ধরনের ওয়ান স্টফ সার্ভিসেস এর মাধ্যমে হৃদরোগে আক্রান্ত রোগীদের দ্রুত সেবা দেয়ার পথ উন্মুক্ত হবে। সিসিইউ-তে নতুন ভাবে ৩৯টি বেড সংযুক্ত করায় মাধ্যমে আরো অধিকহারে হৃদরোগীদের সুষ্টভাবে সেবা দেওয়া সম্ভব হবে। 

চীনের সঙ্গে সমজোতা স্মারকের মাধ্যমে দুই দেশের কুটনৈতিক সম্পর্ক জোরদারের পাশাপাশি উন্নত সেবা প্রদানের মঞ্চ উন্মুক্ত হবে এবং দেশেই উন্নত সেবা নিশ্চয়তা প্রদানের মাধ্যমে রোগীদের বিদেশমুখিতা রোধ করা সম্ভব হবে। স্বাস্থ্য সেবার বিভাগের মহাপরিচালক বলেন চীনা প্রযুক্তির আদান-প্রদানের মাধ্যমে এদেশের চিকিৎসকবৃন্দ আরো গভীরভাবে স্বাস্থ্য সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারবেন। স্বাস্থ্য শিক্ষার মহাপরিচালক বলেন চীন সরকারের সহযোগীতায় আমাদের দেশে জন্মগত হৃদরোগে আক্রান্ত দুজন কিশোরের চীনে সার্জারী করা সম্ভব হয়েছে। এই কার্যক্রমটিকে জোরদার করতে হলে দুই দেশের হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসকদের আরো দক্ষতার সাথে একাগ্রচিত্তে কাজ করে যেতে হবে।

সভাপতি বক্তব্যে অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী বলেন ওসেক প্রতিষ্ঠা এবং সিসিইউ পুনঃসংস্কারের মাধ্যমে হৃদরোগে আক্রান্ত রোগীদের পরিশালিত এবং সহজভাবে স্বাস্থ্য সেবা প্রদান করা সম্ভব হবে। জরুরী বিভাগে আগত মুমুর্ষ রোগীদের একদিকে যেমন দ্রুত ভর্তির মাধ্যমে অন্ত বিভাগে রোগী স্থানান্তর করা সম্ভব হবে। অপরদিকে জরুরী বিভাগে সুনির্দিষ্টভাবে হৃদরোগী সনাক্ত করনের মাধ্যমে আগত বিপুল পরিমান রোগীদেও চাপ সাম্লানো সম্ভব হবে। উল্লেখ্য ডিসেম্বর মাসের শেষ দিকে সমজোতা স্মারক অনুযায়ী চীনা সরকারের উপহার সরূপ আধিনক চিকিৎসা সরঞ্জাম সজ্জিত ভ্রাম্মমান যানটি স্থানান্তরের পর পরবর্তি সময়ে সারাদেশে প্রত্যন্ত অঞ্চলে হৃদরোগীদের স্বাস্থ্য সেবা পৌছে দেওয়া সম্ভব হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত