বাগদান সেরেছেন মাইলি সাইরাস!

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৪১ পিএম

বিয়ে করে নিজের দিকে মনোযোগ কাড়লেন বেশ কিছুদিন গান থেকে দূরে থাকা সংগীতশিল্পী মাইলি সাইরাস। প্রেমিক ম্যাক্স মোরান্ডোর সঙ্গে বাগদান সেরেছেন গ্র্যামিজয়ী এই মার্কিন তারকা। আন্তর্জাতিক গণমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। ১ ডিসেম্বর দিবাগত রাতে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’-এর প্রিমিয়ারে প্রেমিকসহ হাজির হয়েছিলেন মাইলি। ম্যাক্সের সঙ্গে ফ্রেমবন্দি হওয়ার মুহূর্তে গায়িকার অনামিকায় হাসছিল ‘বাগদানের আংটি’। এরপরই ছড়ায় বিয়ের গুঞ্জন। সাইরাসও ভাঙেন নীরবতা।

 পিপল ম্যাগাজিনের মতে, ‘লিলি’ ব্যান্ডের ভোকালিস্ট মোরান্ডোর সঙ্গে ২০২১ সাল থেকে প্রেমের সম্পর্কে রয়েছেন সাইরাস। সেই বছর হলিউডের একটি অনুষ্ঠানে তারা হাত ধরে পোজ দিয়েছিলেন। আর ছবিটি প্রকাশ্যে আসতেই প্রেমের গুঞ্জন রটেছিল। মুক্তির অপেক্ষায় আছে জেমস ক্যামেরুনের ‘অ্যাভেটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। এটি ‘অ্যাভেটার’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি। ক্যামেরনের ছবিতে ‘ড্রিম অ্যাজ ওয়ান’ শিরোনামের একটি গান গেয়েছেন তিনি। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত