রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশনের সাক্ষাৎ ১০ ডিসেম্বর

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৩:৩০ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে আগামী ১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)।

আজ বৃহস্পতিবার ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

আগামী রবিবার (৭ ডিসেম্বর) কমিশন সভায় তফসিলের দিনক্ষণ পর্যালোচনা করে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে। এরপর নির্ধারিত দিনে সিইসি জাতির উদ্দেশে ভাষণ দিয়ে তফসিল ঘোষণা করবেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত