আইভীর দুই মামলার শুনানি শেষে জামিন নামঞ্জুর

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৪:১৯ পিএম

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর নতুন করে শ্যোন অ্যারেস্ট দেখানো পাঁচটি মামলার মধ্যে দুটি মামলার শুনানি হয়েছে।

বৃহস্পতিবার (০৪ নভেম্বর) নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদের আদালতে সদর থানা পুলিশের ওপর হামলা এবং গণঅভ্যুত্থানে ফতুল্লা থানার ইয়াসিন হত্যা মামলা দুটির শুনানি অনুষ্ঠিত হয়।

আইভীর আইনজীবীরা জানান, দুই মামলার এজাহারে সাবেক মেয়র আইভীর নাম না থাকলেও তার জামিন আবেদন নামঞ্জুর করেন। কিন্তু এর আগে আদালত এই মামলায় এজাহারে নাম না থাকা ১৯ জনের জামিন মঞ্জুর করেন। একই মামলায় সহ-আসামিরা জামিন পেলেও তাকে জামিন না দেওয়ায় বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা কমে যাবে। এ আদেশের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

আইনজীবীরা আরও জানান, হাইকোর্ট ইতোমধ্যে পাঁচটি মামলায় মেয়র আইভীকে জামিন দিলেও নতুন করে তাকে আরও ৫ মামলায় জড়ানো হয়। যেগুলোর কোনটাতেই তার নাম নেই। আজ ইয়াসিন হত্যা মামলার শুনানি হয়েছে, সেখানে স্পষ্টভাবে উল্লেখ আছে। শামীম ওসমান ও অয়ন ওসমানই ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ও গুলি করে তাকে হত্যা করেছে। এবং অপর মামলায় বলা হচ্ছে তিনি পুলিশের ওপর হামলা করেছে। কিন্তু সেই ঘটনার সময় আইভী পুলিশ কাস্টডিতে ছিলও। এই মামলার এজাহারেও তার নাম নাই। তারপরেও পুলিশকে বাধা দেওয়ার অভিযোগে আরেকটি মামলায়ও গ্রেপ্তার দেখানো হয়।

জানা গেছে, গত ১৮ নভেম্বর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে আরও ৫টি মামলায় পুলিশের শ্যোন অ্যারেষ্ট দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত। যার মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র জনতা হত্যার ঘটনায় ফতুল্লা থানায় দায়েরকৃত ৪ টি হত্যা মামলা এবং সদর থানায় পুলিশের কাজে বাধা প্রদান মামলা ১ টি। 

এর আগে, গত ৯ মে ডা. সেলিনা হায়াত আইভীকে তার নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়েছে।  ৯ নভেম্বর নাসিকের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে ৫টি মামলায় জামিন দিয়েছিলেন হাইকোর্ট। ওই ৫ টি মামলায় হাইকোর্ট থেকে জামিন প্রদান করা হলেও পরবর্তীতে আপিল বিভাগে জামিন স্থগিত করা হয়েছে। ৯ নভেম্বর রাতে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া চারটি হত্যা ও পুলিশের কাজে বাধা প্রদানসহ ৫টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত