বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ছাত্রদলের নতুন কমিটি গঠনের জন্য তিনটি পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এসব পদে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) নির্বাচন কমিশন প্রার্থীদের আবেদন যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে।
সভাপতি পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন—মো. সাব্বির হোসাইন, আশিক, মো. মোশাররফ হোসেন, মিনহাজুল ইসলাম এবং রাকিব হাসান রকি।
সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন—মো. ওয়াহিদুজ্জামান, মো. ইত্তেসাফ আর রাফি এবং মো. আরিফ হোসাইন শান্ত।
অন্যদিকে সাংগঠনিক সম্পাদক পদে লড়বেন দুজন প্রার্থী—মো. মিজানুর রহমান ও বিল্লাল হোসেন।
প্রসঙ্গত, শনিবার (৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
