রাজধানী ঢাকায় আজ শুক্রবার সকালে দেখা মিলেছে হালকা কুয়াশার। রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার মাঝেও সকালবেলায় জমেছে মিষ্টি হিমেল বাতাস, যা শীতের হালকা উপস্থিতির অনুভূতি দিচ্ছে। যদিও তীব্র শীত নেই, তবে বাতাসে ঠাণ্ডার ছোঁয়া স্পষ্ট।
আবহাওয়া অধিদপ্তরের সকাল ৭টার আপডেট অনুযায়ী, সারা দিন রাজধানী ও আশপাশের অঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে এবং আবহাওয়া শুষ্ক থাকবে।
পূর্বাভাসে বলা হয়েছে, সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসের আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ। দুপুর পর্যন্ত রাজধানী ও পার্শ্ববর্তী এলাকায় উত্তর কিংবা উত্তর–পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।
আজ ঢাকায় সূর্যাস্তের সময় সন্ধ্যা ৫টা ১১ মিনিট, আর আগামীকাল সূর্যোদয় হবে ৬টা ২৮ মিনিটে।
