তারেক রহমান বাংলাদেশের ভোটার কিনা এ প্রশ্ন অবান্তর বলে মন্তব্য করছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
তিনি বলেন, যেহেতু তিনি (তারেক রহমান) ভোট (নির্বাচন) করতে চেয়েছেন তাহলে ধরেই নিতে হবে তিনি বাংলাদেশের ভোটার ও নাগরিক।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ঝিনাইদহের শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজ মাঠে হাজী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল বলেছেন, জুলাই গণহত্যার বিচার চলমান। দ্রুত যেন ট্রায়াল শেষ হয়। আমরা সে লক্ষ্যে যা যা করণীয় তার সবই করেছি। বিচার বিঘ্নিত করা বা বিলম্বিত করার কোনো সুযোগ নেই।
শৈলকুপা উপজেলা হাজী কল্যাণ সংস্থার সভাপতি মো. লুৎফর রহমান টুলু সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন এলাকার হাজী ও মুসল্লিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
