কেরানীগঞ্জে দিনের আলোয় স্বর্ণের দোকানে চুরি

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৫, ০৬:৫০ পিএম

ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীণ শাক্তা ইউনিয়নে আটি বাজারে দিন দুপুরে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে আটি বাজারের ভাই ভাই জুয়ালার্সে এই চুরির ঘটনা ঘটে।

জানা যায়, ভাই ভাই জুয়েলার্সের মালিক জমসের দোকান বন্ধ করে জুমার নামাজ পড়তে যায়। এরমধ্য একটি মাইক্রোবাসযোগে চোর চক্রটি দোকানের সামনে গাড়ি রেখে তালা কেটে ভিতরে প্রবেশ করে দ্রুত দোকানের শোকেসে সাজিয়ে রাখা ২৮ ভরি স্বর্ণালংকার নিয়ে চলে যায়।

দোকানের মালিক জমসের কেরানীগঞ্জ মডেল থানায় অভিযোগ পত্রে জানায়, তিনি জুম্মার নামাজ পড়ার জন্য তার ভাই ভাই জুয়েলার্সের দোকান তালাবদ্ধ করে দোকানের অপরপ্রান্তে মসজিদে নামাজ পড়তে জান। সেখানে ১টা ৩০মিনিটের দিকে স্থানীয় লোকজন জানান তার দোকানে চুরি হয়েছে।

তিনি আরও জানান, তাৎক্ষণিক মসজিদ থেকে দোকানে এসে দেখি আমার দোকানের তালা ভাঙ্গা। পরে আমি ভিতরে প্রবেশ করে দেখি দোকানে ভিতর সব কিছু এলোমেলো এবং আমার দোকানে কাচের শোকেসের ভিতরে থাকা ৮৮টি স্বর্ণের আংটি এবং ২৫টি গলার চেইন যার আনুমানিক ওজন ২৮ ভরি এবং বাজার মূল্য ৫৬ লাখ টাকা।

এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার ওসি মনিরুল ইসলাম ডাবলু বলেন, এ ঘটনায় থানায় একটি অভিযোগ হয়েছে। দোকানের সিসি ফুটেজ দেখে আমাদের একটি টিম চোর চক্রটি গ্রেপ্তারের জন্য কাজ করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত