গলায় কাপড় পেঁচিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:৪৭ পিএম

খুলনার রূপসায় গলায় কাপড় পেঁচিয়ে আত্মহত্যা করেছেন এক পুলিশ কনস্টেবল। নিহতের নাম ফেরদৌস হোসেন (২৭)।

শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নে শিয়ালী পুলিশ ক্যাম্পে এ ঘটনা ঘটে। ফেরদৌস হোসেন যশোর জেলার সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

পুলিশ সূত্র জানায়, কনস্টেবল ফেরদৌস হোসেন রূপসা উপজেলা ঘাটভোগের শিয়ালী পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। শুক্রবার সন্ধ্যা থেকে ক্যাম্পে ফেরদৌস হোসেনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির এক পর্যায়ে রাতে ক্যাম্পের বাথরুমের ভিতর ঘরের সিলিং এর সঙ্গে গলায় কাপড় পেঁচিয়ে ফাঁস নেওয়া অবস্থায় পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন,  মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত