খাগড়াছড়িতে পার্বত্য নদী রক্ষা সম্মিলন অনুষ্ঠিত

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:১৮ পিএম

খাগড়াছড়িতে নদী রক্ষা সম্মিলন অনুষ্ঠিত। দিন ব্যাপী সম্মিলনটি শনিবার (০৬ ডিসেম্বর) খাগড়াছড়ি টাউন হল অডিটোরিয়ামে পার্বত্য অঞ্চলের নদী রক্ষা, সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনা নিয়ে ‘পার্বত্য নদী রক্ষা সম্মিলন’ অনুষ্ঠিত হয়। 

আয়োজিত এ সম্মিলনে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরা হয়।

অনুষ্ঠানে খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন করেন চেয়ারম্যান, বাংলাদেশ রিভার ফাউন্ডেশন  মুহাম্মদ মনির হোসেন। 

প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালই যুক্ত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়র উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এছাড়াও নদী গবেষণা ইন্সটিটিউটর মহাপরিচালক এস. এম. আবু হোরায়রা, পানিসম্পদ পরিকল্পনা সংস্থার মহাপরিচালক মো. লুৎফুর রহমান।

এ সময় বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলের নদীগুলো শুধু পরিবেশের ভারসাম্য রক্ষায় নয়, স্থানীয় জীব বৈচিত্র্য, কৃষি, জীবিকা ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত। নদী দখল, দূষণ ও অস্বাভাবিক খনন রোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত