ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবার মান ও ব্যবস্থাপনা পর্যালোচনার সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মো. আবু জাফরের সঙ্গে ক্যাজুয়ালটি ইনচার্জ ডা. ধনদেব বর্মনের বাগবিতণ্ডার ঘটনা ঘটেছে।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। পরে ডা. ধনদেব বর্মনকে বহিষ্কারের নির্দেশ দেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক।
আজ শনিবার (৬ ডিসেম্বর) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শিশুদের মূত্রাশয় ও প্রজননতন্ত্র সম্পর্কিত রোগের চিকিৎসায় চলমান অগ্রগতি ও চ্যালেঞ্জ নিয়ে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মো. আবু জাফর।
সেমিনারে যোগদানের আগে হাসপাতালের বিভিন্ন ইউনিট পরিদর্শনকালে জরুরি বিভাগ পরিচালনা, রোগী ব্যবস্থাপনা, সেবার মান ও স্টাফদের উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এ সময় ডা. ধনদেব বর্মন তার বিভাগের সীমাবদ্ধতা, জনবল সংকট এবং দায়িত্ব পালনের চাপ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। একপর্যায়ে ডিজি ও তার মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। ঘটনাস্থলেই ডিজি তার সহযাত্রীদের উদ্দেশে ডা. ধনদেবকে ‘সাসপেন্ড করার’ নির্দেশ দেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাঈন উদ্দিন খান বলেন, পরিদর্শনকালে স্বাস্থ্যসেবার মান নিয়ে মহাপরিচালক স্যার ও ডা. ধনদেব বর্মনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে, যা মোটেও কাম্য নয়। তবে ঘটনার বিষয়ে এখনই বিস্তারিত মন্তব্য করা সম্ভব নয়।
একটি দল বুঝে গেছে নির্বাচনে জনগণ তাদের লালকার্ড দেখাবে
পবিপ্রবিতে অচল প্রজেক্টর, সাউন্ড সিস্টেম ছাড়া ক্লাসে শিক্ষার্থীদের দুর্ভোগ
সিএমপির ১৫ থানার ওসির রদবদল
সোনারগাঁয়ে চার্জার বিস্ফোরণ থেকে আগুন, একই পরিবারের ৪ জন দগ্ধ