মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে প্রার্থিতা বাতিলের দাবিতে পৃথকভাবে বিক্ষোভ ও মশাল মিছিল করেছেন মনোনয়ন বঞ্চিত সমর্থকরা।
আজ শনিবার রাতে মুক্তারপুরে মশাল মিছিল করেন মনোনয়নবঞ্চিত জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপমন্ত্রী আলহাজ্ব আব্দুল হাইয়ের ছোট ভাই মো. মহিউদ্দিনের সমর্থক দলীয় নেতাকর্মীরা।
এর আগে বিকেলে শহরের দলীয় কার্যালয়ের সামনে মিছিল সমেত বিক্ষোভ প্রদর্শন করে। এরই মধ্য দিয়ে এ আসনে বিএনপি ঘোষিত প্রার্থিতা বাতিলের দাবিতে দলের নেতাকর্মীদের বিক্ষোভ অব্যাহত রয়েছে।
গত বৃহস্পতিবার বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুন্সীগঞ্জ-৩ আসনে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতনকে প্রার্থী হিসেবে ঘোষণা করেন। এতে সে রাতেই থানারপুল এলাকায় মির্জা ফখরুল ইসলাম ও কামরুজ্জামান রতনের কুশপুত্তলিকা দাহ ও মুক্তারপুর এলাকায় মশাল মিছিল করে। পরদিন শুক্রবার বিকেলে ঢাকা-মুন্সীগঞ্জ সড়কে শহরের প্রবেশদ্বার মুক্তারপুর এলাকার সেতুতে ব্লকেড দেন মনোনয়ন বঞ্চিত সমর্থকরা।
সেই ধারবাহিকতায় আজ শনিবার পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর পুরাতন ফেরিঘাট এলাকা থেকে মনোনয়নবঞ্চিত বিএনপি নেতা মহিউদ্দিনের সমর্থক দলীয় নেতাকর্মীরা মশাল মিছিল বের করেন। মিছিলটি ঢাকা-মুন্সীগঞ্জ সড়ক প্রদক্ষিণ করে মুক্তারপুর এলাকার ষষ্ঠ বাংলাদেশ-চীন মৈত্রী সেতুতে গিয়ে শেষ হয়।
এর আগে এদিন বিকেল ৪টার দিকে জেলা শহরের থানারপুল এলাকার জেলা বিএনপির কার্যালয়ের নিচে প্রধান সড়কে মিছিল করে বিক্ষোভ প্রদর্শন করেন দলটির মনোনয়নবঞ্চিত সমর্থরা। এ সময় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
দেশের উন্নয়নে মেধাবীদের কাজে লাগাতে হবে: মেয়র শাহাদাত
মেহেরপুরে বিএনপির কমিটি নিয়ে অর্থ লেনদেনের অভিযোগ মিথ্যা