এনসিপির নেতৃত্বে তিন দলের গণতান্ত্রিক সংস্কার জোট

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:০৬ পিএম

জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা এবং দেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়ার লক্ষ্যে এনসিপির নেতৃত্বে তিন দলের গণতান্ত্রিক সংস্কার জোট আত্মপ্রকাশ করেছে। রবিবার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ (এবি) পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলনসহ কয়েকটি দল এই ঐক্যে যুক্ত হচ্ছে, যার মুখপাত্র এনসিপির আহ্ববায়ক নাহিদ ইসলাম।

রবিবার বিকেল ৪টায় রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

এর আগে আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু জানান, জুলাই অভ্যুত্থানের সময় জনগণের দেওয়া অঙ্গীকারগুলো রক্ষা করা এবং একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণের লক্ষ্যেই আগ্রহীরা এই ‘রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য’ গঠন করছেন।

রাষ্ট্র সংস্কার আন্দোলনের যুগ্ম–সাধারণ সম্পাদক দিদারুল ভূঁইয়া জানান, আপাতত তিনটি দলের সমন্বয়ে এই রাজনৈতিক ও নির্বাচনী জোট গঠিত হচ্ছে। এই ঐক্যের মাধ্যমে দলগুলো জনগণের প্রত্যাশা পূরণ এবং একটি স্থিতিশীল গণতান্ত্রিক পরিবেশ তৈরির দিকে মনোযোগ দেবে বলে মনে করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত