বিশ্বকাপে যে সুবিধা পাবে আর্জেন্টিনা, পাবে না ব্রাজিল

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৯ পিএম

২০২৬ বিশ্বকাপের ড্র হয়েছে শনিবার রাতে, তাতে জানা গেছে কোন দল কোন গ্রুপে। গতকাল রবিবার রাতে পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করে ফিফা। এবার ৪৮ দলের বিশ্বকাপ আসরে ম্যাচ হবে ১০৪টি। সূচি ঘোষণার পর থেকেই শুরু হয়েছে নানা হিসেব। কোন দল কতটা পথ ভ্রমণ করবে, কোন দল তুলনামূলক সুবিধা পাচ্ছে।

আসন্ন বিশ্বকাপে যেসব দল গ্রুপপর্বে পরপর দুটি ম্যাচ একই ভেন্যুতে খেলবে, তাদের স্বাভাবিকভাবেই ম্যাচের মধ্যে ভ্রমণের প্রয়োজন হবে না। ২০২৬ বিশ্বকাপে এমন সুবিধা পাবে অন্তত ১৪টি দেশ। এই তালিকায় আছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, স্পেন, পর্তুগাল ছাড়াও বেশি কিছু দেশ।

দেখে নেওয়া যাক গ্রুপপর্বের সূচিতে সুবিধা পাবে যেসব দেশ-

কানাডা দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ খেলবে ভ্যাঙ্কুভার, ব্রিটিশ কলাম্বিয়ায়

আর্জেন্টিনা দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ খেলবে আরলিংটনে

স্পেন তাদের প্রথম দুই ম্যাচ খেলবে আটালান্টায়

পর্তুগাল প্রথম দুই ম্যাচ খেলবে হিউস্টনে

উরুগুয়ে প্রথম দুই ম্যাচ খেলবে মায়ামি গার্ডেন্সে

স্কটল্যান্ড প্রথম দুই ম্যাচ খেলবে ফক্সবরোতে

প্যারাগুয়ে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ খেলবে সান্তা ক্লারায়

তিউনিসিয়া প্রথম দুই ম্যাচ খেলবে মন্টেরেতে

ইরান প্রথম দুই ম্যাচ খেলবে ইংঙ্গলউডে

নিউজিল্যান্ড দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ খেলবে ভ্যাঙ্কুভারে

সেনেগাল প্রথম দুই ম্যাচ খেলবে ইস্ট রাদারফোর্ডে

দক্ষিণ কোরিয়া তাদের প্রথম দুই ম্যাচ খেলবে গুয়াদালাজারায়

জর্ডান প্রথম দুই ম্যাচ খেলবে সান্তা ক্লারায়

পানামা প্রথম দুই ম্যাচ খেলবে টরন্টোতে

পাঁচবারের বিশ্বকাপ জয়ী দল ব্রাজিল গ্রুপ পর্বে তাদের তিন ম্যাচ খেলবে তিন ভেন্যুতে। দুইবার শিরোপা জয়ী ফ্রান্স, একবার জয়ী ইংল্যান্ডও গ্রুপ পর্বে তিন মাঠে খেলবে তিনটি ম্যাচ। এমন আরও দল আছে যাদের তিন ম্যাচ খেলতে তিন ভেন্যুতে যেতে হবে। অবশ্য প্রতিবারই এমন ঘটনা ঘটে, কোন দল এই সুবিধা পান তো কোন দল পান না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত