কুমিল্লা সীমান্ত দিয়ে গত এক সপ্তাহে প্রায় ২ কোটি ৭৩ লাখ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংরাদেশ (বিজিবি)। সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান এ তথ্য জানিয়েছেন।
বিজিবি জানায়, ১ থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত কুমিল্লার আদর্শ সদর, ব্রাহ্মণপাড়া, বুড়িচং ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা সীমান্তে চিরুনি তল্লাশি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসব অভিযানে ভারতীয় শাড়ি, কম্বল, শাল-চাদর, কসমেটিকস, ওষুধ, আতশবাজি, গরু, সিএনজি, পিকআপসহ বিপুল পরিমাণ খাদ্য সামগ্রী জব্দ করা হয়। জব্দ করা পণ্যের মধ্যে সবচেয়ে বেশি ছিল প্রায় ৯৩ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা মূল্যের খাদ্য সামগ্রী। এ ছাড়া মাদকদ্রব্য হিসেবে বিদেশি মদ, গাঁজা ও ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।
লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও চোরাচালান প্রতিরোধে আমাদের তৎপরতা আরও জোরদার করা হবে।
যশোরের কেশবপুরে ১৫৮ প্রধান শিক্ষককে শোকজ