আজ বার্সা-ফ্রাঙ্কফুর্ট ম্যাচ, কাতালানদের তাড়া করছে সেই স্মৃতি

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৯ পিএম

২০২২ সালের ১৪ এপ্রিল, বার্সার সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে অপমানজনক এবং 'কলঙ্কজনক' রাতগুলোর একটির স্বাক্ষী হয়েছিল। ওই মৌসুমে বার্সেলোনা ইউরোপা লিগে খেলেছিল। ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে বার্সেলোনার ম্যাচ ছিল জার্মান ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে।  

ম্যাচটা বার্সেলোনা হেরেছিল ২-৩ ব্যবধানে। তবে হারের বিষয়টি অপমানজনক নয়। সেই দুঃস্বপ্নের রাতে ফ্রাঙ্কফুর্টের ৩০ হাজার সমর্থক ক্যাম্প ন্যু কে নিজেদের মাঠ বানিয়ে ফেলেছিল। বার্সার অনেক সমর্থকই ওই ম্যাচে নিজেদের টিকিট বেশি দামে ফ্রাঙ্কফুর্ট সমর্থকদের কাছে বিক্রি করেছিল। ম্যাচ চলাকালে ফ্রাঙ্কফুর্ট সমর্থকদের সাদা জার্সি আর ধ্বনিতে মনে হচ্ছিল অ্যাওয়ে ম্যাচ খেলছে বার্সেলোনা।

ওই ঘটনার প্রায় তিন বছর আট মাস পর আবার সেই ফ্রাঙ্কফুর্টের মুখোমুখি হচ্ছে বার্সেলোনা। আজ আবারও ক্যাম্প ন্যুতে বার্সেলোনা খেলবে ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে। তবে এবার মঞ্চটা চ্যাম্পিয়নস লিগের।

তবে এবার বুন্দেসলিগার ক্লাবটির সমর্থকদের জন্য নির্দিষ্ট সংখ্যাক আসন বরাদ্দ থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত