মাদারীপুর শহরের বাবু চৌধুরী ক্লিনিকের বাথরুম থেকে উদ্ধার হওয়া নবজাতককে দত্তক দিয়েছে এক নিঃসন্তান দম্পতিকে। ৩৫টি আবেদন যাচাই-বাছাই শেষে আদালতের নির্দেশে সাড়ে তিন লাখ টাকা বন্ড ও কয়েকটি শর্তে শিশুটিকে দত্তক দেওয়া হয়েছে সিঙ্গাপুর প্রবাসী নাদিম আকন ও সাদিয়া আক্তারের হাতে তুলে দেওয়া হয়।
সমাজসেবা অধিদপ্তর জানিয়েছে, দুই মাস পর পর শিশুটির শারীরিক অবস্থার প্রতিবেদন আদালতে জমা দেওয়া হবে।
এর আগে গত ২ ডিসেম্বর বিকেলে সাড়ে ৩টার দিকে শহরের লেকের দক্ষিণপাড়ের বাবু চৌধুরী জেনারেল হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মী সাথী বেগম বাথরুমের ভেতর রক্তাক্ত অবস্থায় এক নবজাতককে দেখতে পায়। পরে শিশুটিকে উদ্ধার করে ভর্তি করা হয় ২৫০ শয্যা জেলা হাসপাতালে। থানায় সাধারণ ডায়েরি করে সমাজসেবা অধিদপ্তর। এরই পেক্ষিতে শিশুটিকে দত্তক নিতে ভিড় করেন অনেকেই।
মাদারীপুর সমাজসেবা অধিদপ্তর প্রবেশন অফিসার, শেখ নাহিয়ান ওয়াহিদ জানান, উদ্ধার হওয়া নবজাতককে আদালতের মাধ্যমে দত্তক হিসেবে দেওয়া হয়েছে এক নিঃসন্তান দম্পতিকে। ৩৫টি আবেদন যাচাই-বাছাই শেষে আদালতের নির্দেশে সাড়ে তিন লাখ টাকা বন্ড ও কয়েকটি শর্তে শিশুটিকে দত্তক দেওয়া হয়েছে সিঙ্গাপুর প্রবাসীকে। এছাড়া শিশুটির জন্য দোয়া করি।
ফেনীতে থানার পাশে দীঘিতে মিলল মরদেহ