ঢাবির আবাসিক হল সংস্কার অগ্রগতি পর্যালোচনায় সভা অনুষ্ঠিত

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৮ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলের সংস্কার কাজের অগ্রগতি পর্যালোচনা ও পরবর্তী পদক্ষেপ গ্রহণের বিষয়ে এক সভা আজ ১০ ডিসেম্বর ২০২৫ বুধবার অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত হয়। 

বিভিন্ন আবাসিক হল ও ভবনের কারিগরি নিরীক্ষণ, মূল্যায়ন ও মনিটরিং বিষয়ক সেন্ট্রাল কো-অর্ডিনেশন কমিটির সভাপতি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী সভায় সভাপতিত্ব করেন।

সভায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার, পরিকল্পনা ও উন্নয়ন অফিসের ভারপ্রাপ্ত পরিচালক, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী, হিসাব পরিচালক এবং প্রকৌশল দপ্তরের প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন।

সভায় বিভিন্ন আবাসিক হলের সংস্কার কাজের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করা হয়। যথাযথভাবে সংস্কার কাজ সম্পন্ন করার লক্ষ্যে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদি বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। সংস্কার কাজ সঠিকভাবে তদারকির জন্য বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরকে নির্দেশনা দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত