মানবাধিকার দিবসে সম্মাননা পেলেন দেশ রূপান্তরের জ ই বুলবুল

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:০৪ পিএম

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বুধবার বিকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে হিউম্যান রাইটস কালচারাল সোসাইটির উদ্যোগে ‘মানবাধিকার রক্ষায় পারিবারিক শিক্ষার গুরুত্ব’ শীর্ষক এক আলোচনা সভা, গুণীজন সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি মো. ছিদ্দিকুর রহমান মিয়া।

নিজ নিজ পেশায় বিশেষ অবদানের জন্য গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তদের মধ্যে ছিলেন— সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য দেশ রূপান্তরের সাংবাদিক জ. ই বুলবুল, নিউরোসায়েন্স হাসপাতালের ক্লিনিক্যাল নিউরোরজি বিভাগের অধ্যাপক ডা. এম এস জহিরুল হক চৌধুরী, মানবাধিকার সংগঠক হিসেবে বিশেষ অবদানের জন্য ব্যংকার রিফাত মাহবুব সাকিব। ড. আলমগীর হোসেন সহ আরও অনেকের হাতে হিউম্যান রাইটস স্পিচ এওয়ার্ড ২৫ পুরস্কার তোলে দেন বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া। পরে অনুষ্ঠানে শিশুদের দিয়ে সাংস্কৃতিক পরিবেশন করা হয়।

মানবিক মূল্যবোধ, ন্যায়বিচার ও সমাজে মানবাধিকার রক্ষার চেতনাকে আরও শক্তিশালী করতেই এ আয়োজনের উদ্দেশ্য বলে জানান আয়োজকরা।

প্রধান অতিথি ছিদ্দিকুর রহমান মিয়া বলেন, ‘মানবাধিকার রক্ষার প্রথম শিক্ষা শুরু হয় পরিবার থেকে। নৈতিকতা, সৎ সাহস ও মানবিকতা বাড়াতে পরিবারকে আরও সচেতন ভূমিকা পালন করতে হবে।’

অনুষ্ঠানের উদ্বোধক হিউম্যান রাইটস কালচারাল সোসাইটির সভাপতি রিফাত মাহবুব সাকিব, বিবিএন নিউজের চেয়ারম্যান শফিকুর রহমানের সভাপতিত্বে বিশেষ আলোচক ছিলেন, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির চেয়ারম্যান সাঈদুল হক সাঈদ, সাধারণ সম্পাদক এম. শফিক উদ্দিন অপুসহ আরো অনেকে।

বক্তারা বলেন, মানবাধিকার সচেতনতা ছড়িয়ে দিতে সাংস্কৃতিক মাধ্যমেও অত্যন্ত কার্যকর একটি পথ। বক্তারা সকলেই মানবাধিকার রক্ষায় শিক্ষা, মানবিক আচরণ এবং সামাজিক দায়বদ্ধতার গুরুত্ব তুলে ধরেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত