দাদির ওপর অভিমান করে কীটনাশক খেয়ে কিশোরীর মৃত্যু

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ১০:৩৫ এএম

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার বঙ্গোপসাগরের কোল ঘেঁষা নিঝুমদ্বীপ ইউনিয়নে কীটনাশক খেয়ে প্রিয়া আক্তার (১৩) নামক এক কিশোরী আত্মহত্যা করেছে। প্রিয়া উপজেলার মদিনা গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে। 

বুধবার (১০ ডিসেম্বর) বিকালে উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মদিনা গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে মঙ্গলবার সন্ধ্যার একই গ্রামের নিজ বাড়িকে ধান খেতে ছিটানোর কীটনাশক খেয়ে সে অসুস্থ হয়ে পড়লে মঙ্গলবার রাতেই তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়।

বুধবার ভোরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রিয়া স্থানীয় মক্তবে আরবি পড়ত। সে ঠিকমত লেখাপড়া ও সংসারে কোন কাজকর্ম করত না। এ নিয়ে তাকে তার দাদি বকাঝকা করে। এতে অভিমানে মঙ্গলবার বিকালে ঘরের দরজা বন্ধ করে ধানখেতে ছিটানো কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করে।

পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে বুধবার বিকালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাতিয়া থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল বারী গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় হাতিয়া থানায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। কোন অভিযোগ না থাকায় মৃত প্রিয়ার মরদেহ ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দাদির ওপর অভিমান করে ওই কিশোরী আত্মহত্যা করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত