টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে নৌকা থেকে পড়ে মোস্তাক (২২) নামে এক যুবক নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গোবিন্দাসী এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ মোস্তাক উপজেলার যমুনার চরাঞ্চলের গাবসারা ইউনিয়নের কালিপুর গ্রামের হানিফ আলীর ছেলে।
ভূঞাপুর থানার উপ-পুলিশ পরিদর্শক নজরুল ইসলাম জানান, গোবিন্দাসী নৌ ঘাট থেকে নৌকাযোগে নিজ বাড়ি যমুনার চরাঞ্চলের কালিপুরে ফিরছিলেন ২২ বছর বয়সী মোস্তাক। কিছুদূর যাওয়ার পর হঠাৎ নৌকা থেকে পড়ে যায় সে। পরে নৌকার মাঝি ও যাত্রীরা তাকে টেনে তোলার চেষ্টা করেও ব্যর্থ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
ধর্মকে ব্যবহার করে একটি গোষ্ঠী মানুষকে বিভ্রান্ত করতে চাইছে: মির্জা ফখরুল