হিরো আলমকে প্রার্থী করতে চায় চার রাজনৈতিক দল!

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:১৭ পিএম

দারুণ ফর্মে আছেন দেশের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আবারও আলোচনায় সোশ্যাল সেলিব্রেটি। এর আগে কয়েকবার নানামাত্রিক নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে হইচই ফেলে দিয়েছিলেন তিনি। সেই ধারাবাহিকতায় আসছে নির্বাচনেও এমপি পদে লড়বেন তিনি। জানালেন, তফসিল ঘোষণার পর তিনি আনুষ্ঠানিকভাবে মাঠে নামার প্রস্তুতি নেবেন। 

তবে এবার আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে নয়, দলীয় প্রতীকেই লড়তে পারেন বলে জানিয়েছেন তিনি। তবে যতটা নিশ্চিত তার মাঠে নামা, ততটাই অনিশ্চিত ঠিক কোন দল থেকে তিনি প্রার্থী হবেন। কারণ এরইমধ্যে ৪টি দল থেকে প্রার্থী হওয়ার প্রস্তাব পেয়েছেন তিনি। হিরো আলম বলেন, ‘স্বতন্ত্র হিসেবে আমি কয়েকবার নির্বাচন করেছি। এবার কিছু রাজনৈতিক দল আমাকে তাদের প্রতীকে নির্বাচন করার প্রস্তাব দিয়েছে। তাই বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবছি। তবে কোন দল থেকে নির্বাচন করব এটা এখনই বলতে চাই না। সময় হলে জানাবো।’ 

তিনি আরও জানান, চারটি রাজনৈতিক দল তার সঙ্গে যোগাযোগ করেছে। প্রত্যেক দলের পক্ষ থেকেই তাকে মনোনয়নের নিশ্চয়তাসহ অফার দেওয়া হয়েছে। তবে তিনি এখনও কাউকে চূড়ান্ত আশ্বাস দেননি। হিরো আলমের ভাষায়, ‘চারটি দলের নেতারা আমার সঙ্গে দেখা করেছেন, ফোনেও কথা বলেছেন। তারা সবাই আমাকে তাদের দল থেকে নির্বাচন করতে বলছেন। আমি সবার প্রতিই শ্রদ্ধাশীল। তবে আমি কাউকে এখনই প্রতিশ্রুতি দিইনি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত