বাঁশখালীতে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে আলোচনা সভা 

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:১৭ পিএম

চট্টগ্রামের বাঁশখালীতে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদ কার্যালয় থেকে একটি র‌্যালি বের করা হয়। র‍্যালির উদ্বোধন করেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামশেদুল আলম।

‘আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস–২০২৫’ উপলক্ষে স্বেচ্ছাসেবকদের দুর্যোগ ব্যবস্থাপনা ও উন্নয়ন কার্যক্রমে অবদান এবং স্থানীয় প্রশাসনের করণীয় বিষয়ে সংলাপ ও আলোচনা সভা র‌্যালি শেষে বাঁশখালী উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়।

জার্মান ফেডারেল ফরেন অফিস (জিএফএফও)-এর অর্থায়নে, সেভ দ্য চিলড্রেন এর সহযোগিতায় এবং ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা) বাস্তবায়িত প্রকল্পের উদ্যোগে আয়োজিত এই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামশেদুল আলম।

ইপসার কর্মকর্তা ও উন্নয়নকর্মী কল্যাণ বড়ুয়ার সঞ্চালনায় আলোচনায় অংশ নেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. সুপন নন্দী, উপজেলা ফায়ার সার্ভিস টিম লিডার মো. মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের প্রকৌশলী লিপটন দাশ, উপজেলা সিপিপির দায়িত্বপ্রাপ্ত প্রশিক্ষক মিঠু কুমার দাশ, সাংবাদিক শিব্বির আহমদ রানা প্রমুখ।

সংলাপের উদ্দেশ্য ও গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন ইপসার প্রজেক্ট অফিসার মাহিনুর আক্তার। স্বেচ্ছাসেবকদের কর্মকাণ্ড নিয়ে সেশন পরিচালনা করেন প্রশিক্ষক ও স্বেচ্ছাসেবী সংগঠক মোহাম্মদ বখতিয়ার উদ্দিন।

এছাড়া সহকারী প্রজেক্ট অফিসার মুহাম্মদ এনামুল ইসলাম, বেলায়েত হোসেন রায়ান, স্বেচ্ছাসেবক মো. নজরুল ইসলাম, মিজানুর রহমান, ইয়াসমিন আক্তার, সাঈদ মাহমুদ, জন্নাতুল মাওয়াসহ অন্যরাও আলোচনায় অংশ নেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত