শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রহরে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদদের স্মৃতিস্তম্ভ ‘স্মৃতি চিরন্তন’ এ পুষ্পস্তবক অর্পণ ও মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাবি শাখা।
রবিবার (১৪ ডিসেম্বর) প্রথম প্রহরে ঢাবি ক্যাম্পাসের ভিসি চত্বরে শ্রদ্ধা জানায় ঢাবি ছাত্রদলের নেতৃবৃন্দ।
এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সেক্রেটারি নাছির উদ্দিন নাছির, ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সাংগঠনিক সম্পাদক নুর আলম ভূইয়া ইমনসহ বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন হল শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
