পুরাতন বিমানবন্দর এলাকায় ড্রোন না উড়াতে জনসাধারণের প্রতি অনুরোধ

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:৪৯ পিএম

মহান বিজয় দিবস উদযাপনের ক্ষেত্রে তেজগাঁও পুরাতন বিমানবন্দর ও তার আশেপাশের এলাকায় ড্রোন না উড়ানোর জন্য সরকারের পক্ষ থেকে বিশেষ অনুরোধ করা হয়েছে।

আজ রবিবার (১৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে। বার্তায় বলা হয়েছে, নিরাপত্তা ও জনসাধারণের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করার জন্য উক্ত এলাকায় কোনো ধরনের ড্রোন পরিচালনা করা যাবে না। সংশ্লিষ্ট সকলের কাছে এ বিষয়ে সহযোগিতা কামনা করা হয়েছে।

সরকারি নির্দেশনার আলোকে বিজয় দিবসের অনুষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে এবং উক্ত এলাকায় ড্রোন চালানো হলে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত