লেজুড়ভিত্তিক শিক্ষক-রাজনীতি থেকে শিক্ষাঙ্গনকে মুক্ত রাখার ওপর গুরুত্ব আরোপ

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫, ০৭:১৯ পিএম

পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুমোদন ও  সমস্যা সমাধানে গড়িমসি কমানো, গবেষণা ও অবকাঠামো উন্নয়নে বাজেট বৃদ্ধি, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সক্ষমতা জোরদার, শিক্ষক নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং শিক্ষাঙ্গনে লেজুড়বৃত্তিক শিক্ষক রাজনীতি থেকে মুক্ত থাকার ওপর গুরুত্বারোপ করেছেন ইউজিসি ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বয়করা।

সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর শাহবাগে একটি পাঁচ তারকা হোটেলে উচ্চশিক্ষা কার্যক্রমে গতিশীলতা আনয়নে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের পারস্পরিক কর্মসম্পর্ক জোরদারকরণ বিষয়ক স্টেকহোল্ডার কনসালটেশন কর্মশালায় তারা এসব বিষয় তুলে ধরেন। 

প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান ড. এস এম এ ফায়েজ দেশের বিশ্ববিদ্যালয়গুলোর আর্থিক সংকটের বিষয়টি তুলে ধরেন এবং পার্শ্ববর্তী দেশগুলোর বিশ্ববিদ্যালয়ে সরকারি বিনিয়োগ ও বিশ্ব র‌্যাংকিংয়ে অগ্রগতির উদাহরণ উল্লেখ করেন।

সভাপতির বক্তব্যে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার বলেন, বর্তমান সময়ে শিক্ষা প্রশাসনের দায়িত্ব অত্যন্ত চ্যালেঞ্জিং। সাম্প্রতিক ঘটনাপ্রবাহে শিক্ষার্থীদের প্রত্যাশা বেড়েছে, যা প্রশাসনিক ব্যবস্থাপনাকে আরও জটিল করে তুলেছে। তিনি সংশ্লিষ্ট সকলের দায়িত্বশীলতা ও ধৈর্যের প্রশংসা করেন।

কর্মশালায় ধারণাপত্র উপস্থাপন করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম সচিব (পাবলিক বিশ্ববিদ্যালয়) শারমিনা নাসরীন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন কর্মশালায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব ও সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী কমিশনের সদস্য, পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভাইস - চ্যান্সেলর, রেজিস্ট্রাররা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত